রিফান্ড এন্ড ক্যানসেল পলিসি

লাস্ট আপডেটঃ ১০-০২-২০২৬

ওয়াইল্ড লেক ইকো রিসোর্টে করা কোনো বুকিং বাতিল বা পরিবর্তন করলে টাকা কীভাবে ফেরত দেওয়া হয়, এই পেইজে তা নিয়ে আলোচনা করা হয়েছে। অনুগ্রহ করে আমাদের শর্তাবলি গুলো মনযোগসহকারে পড়ুন।

অতিথি নিজে বুকিং বাতিল করলে

কত দিন আগে বাতিল করছেন, তার ওপর ফেরতের পরিমাণ নির্ভর করে।

কখন বাতিল করছেনকত টাকা ফেরত পাবেন
চেক-ইনের ১০ দিনের বেশি আগেপরিশোধ করা পুরো টাকা। তবে বুকিংয়ের সময় যেসব ফি অফেরতযোগ্য বলে জানানো হয়েছিল, সেগুলো বাদ যাবে।
চেক-ইনের ৭ দিন আগেপরিশোধ করা টাকার ৫০%।
চেক-ইনের ৩ দিনের কম সময় আগেকোনো টাকা ফেরত দেওয়া হবে না। তবে ওই রাতগুলোর রুম অন্য কাউকে দিতে পারলে, আমরা নিজেদের বিবেচনায় আংশিক ক্রেডিট দিতে পারি।
নো-শো (বুকিং করেও না এলে)কোনো টাকা ফেরত দেওয়া হবে না।

তারিখ বা রুম পরিবর্তন

তারিখ বা রুম বদলানো যাবে কি না, তা রুম খালি থাকার ওপর নির্ভর করে। পরিবর্তনের ফলে ভাড়াও বদলাতে পারে। তাই যত আগে সম্ভব আমাদের রিজার্ভেশন টিমকে জানান।

আসার অন্তত ৭ দিন আগে অনুরোধ করলে একবার বিনা খরচে পরিবর্তনের সুযোগ দেওয়া হতে পারে। এর পরের পরিবর্তনগুলোর জন্য ফি লাগতে পারে।

রিসোর্টের পক্ষ থেকে বুকিং বাতিল হলে

অনিবার্য পরিস্থিতি (ফোর্স মেজার), নিরাপত্তাজনিত কারণ বা অতিরিক্ত বুকিংয়ের কারণে আমাদের যদি আপনার বুকিং বাতিল করতে হয়, তাহলে আমরা পুরো টাকা ফেরত দেব। অথবা সমমানের শর্তে নতুন করে বুকিংয়ের ব্যবস্থা করে দেব।

টাকা ফেরতের মাধ্যম ও সময়

অনুমোদিত রিফান্ড ৫ কর্মদিবসের মধ্যে পাঠানো হয়। সম্ভব হলে যে মাধ্যমে পেমেন্ট করেছিলেন, সেই মাধ্যমেই টাকা ফেরত যায়। বিকাশ, নগদ বা ব্যাংকের ক্ষেত্রে আপনার সেবাদাতার ওপর নির্ভর করে কিছুটা বেশি সময় লাগতে পারে।

আংশিক অগ্রিম পেমেন্ট

আংশিক অগ্রিম (যেমন ৫০%) দিয়ে বুকিং করলে, বাতিলের নিয়ম আপনার পরিশোধ করা সব টাকার ওপরই প্রযোজ্য হবে। রিফান্ডের যোগ্য সময়ের মধ্যে আসার আগে বুকিং বাতিল করলে, চেকআউটের সময় যে বাকি টাকা দেওয়ার কথা ছিল, তা আর নেওয়া হবে না।

যোগাযোগ

বুকিং বাতিল বা রিফান্ডের অনুরোধ করতে আপনার বুকিং রেফারেন্স নম্বরসহ আমাদের ইমেইল করুন: wildlakeecoresort@gmail.com অথবা contact@wildlakeecoresort.com