প্রাইভেসি পলিসি

লাস্ট আপডেটঃ ১০-০২-২০২৬

ওয়াইল্ড লেক ইকো রিসোর্ট আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাকে সম্মান করে। আপনি যখন আমাদের ওয়েবসাইট (wildlakeecoresort.com) ব্যবহার করেন, বুকিং করেন বা আমাদের সাথে যোগাযোগ করেন, তখন আমরা কিছু তথ্য সংগ্রহ করি। কোন তথ্য নিই, এবং কীভাবে সুরক্ষিত রাখি, তা নিচে আলোচনা করা হলো।

আমরা যেসব তথ্য সংগ্রহ করি

আমরা মূলত চার ধরনের তথ্য সংগ্রহ করি:

  • পরিচয় ও যোগাযোগের তথ্য: নাম, ইমেইল, ফোন নম্বর, ঠিকানা এবং দেশ।
  • বুকিংয়ের তথ্য: থাকার তারিখ, পছন্দের রুম, অতিথির সংখ্যা এবং আপনার বিশেষ কোনো অনুরোধ।
  • পেমেন্ট সংক্রান্ত তথ্য: আপনি কোন মাধ্যমে পেমেন্ট করছেন। পেমেন্ট গেটওয়ে ব্যবহার করলে আমরা আমাদের সার্ভারে কোনো গোপনীয় তথ্য সংরক্ষণ করি না।
  • কারিগরি তথ্য: ব্রাউজারের ধরন, আইপি অ্যাড্রেস এবং বুকিং সেশন চালু রাখার জন্য প্রয়োজনীয় কুকি।

আপনার তথ্য আমরা কীভাবে ব্যবহার করি

আপনার তথ্য আমরা এই কাজগুলোর জন্য ব্যবহার করি:

  • রিজার্ভেশন ও পেমেন্ট সম্পন্ন করা এবং তা পরিচালনা করা।
  • আপনার থাকা নিয়ে যোগাযোগ রাখা, যেমন বুকিং নিশ্চিত করা, কোনো পরিবর্তন জানানো এবং আসার আগে প্রয়োজনীয় তথ্য পাঠানো।
  • আইনগত ও হিসাবরক্ষণ সংক্রান্ত বাধ্যবাধকতা পূরণ করা।
  • যেখানে অনুমোদিত, সেখানে আমাদের ওয়েবসাইট ও সেবার মান উন্নত করা।

তথ্য কার সাথে শেয়ার করা হয়

আমরা আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি করি না। পেমেন্ট প্রসেসর ও ইমেইল সেবাদাতাদের সাথে আমরা তথ্য শেয়ার করতে পারি। আইন অনুযায়ী প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও তথ্য দেওয়া হতে পারে।

আমাদের কর্মীদের মধ্যেও কেবল তারাই আপনার তথ্য দেখতে পারেন, যাদের দায়িত্ব পালনের জন্য তা দরকার।

তথ্য কতদিন রাখা হয়

কার্যক্রম পরিচালনা, কর সংক্রান্ত প্রয়োজন এবং যেকোনো বিরোধ নিষ্পত্তির জন্য যতদিন দরকার, আমরা বুকিং ও আর্থিক রেকর্ড ততদিন রাখি। এরপর উপযুক্ত ক্ষেত্রে সেসব তথ্য মুছে ফেলা হয়, অথবা এমনভাবে বেনামি করা হয় যাতে তা থেকে আপনাকে আর শনাক্ত করা না যায়।

আপনার অধিকার

প্রযোজ্য আইন যেখানে অনুমতি দেয়, সেখানে আপনি আপনার তথ্য দেখার, সংশোধনের বা মুছে ফেলার অনুরোধ করতে পারেন। এ জন্য নিচের ইমেইলে আমাদের সাথে যোগাযোগ করুন।

কুকি

আমাদের বুকিং প্রক্রিয়ায় সেশন কুকি ব্যবহার করা হয়। এগুলো আপনার কার্ট এবং চেকআউটের অগ্রগতি ধরে রাখে। অন্যান্য কুকি আপনি নিজের ব্রাউজারের সেটিংস থেকে নিয়ন্ত্রণ করতে পারেন।

যোগাযোগ

গোপনীয়তা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের ইমেইল করুন: contact@wildlakeecoresort.com এছাড়া ও সরাসরি যোগাযোগ করতে পারেনঃ +৮৮০১৫৩৭৩৮৬৮৪০

এ ছাড়া আমাদের শর্তাবলি পাতাটিও দেখে নিতে পারেন।