সেবার শর্তাবলী
ওয়াইল্ড লেক ইকো রিসোর্টের (Wild Lake Eco Resort) অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইট ব্যবহার, রিসোর্টের কটেজ/তাঁবু বুকিং অথবা যেকোনো পরিষেবা গ্রহণের মাধ্যমে আপনি আমাদের সেবার শর্তাবলি মেনে নিতে সম্মত হচ্ছেন। বুকিং সম্পূর্ণ করার পূর্বে অনুগ্রহ করে শর্তাবলি সতর্কতার সাথে পড়ে নিন।
১. বুকিং ও পেমেন্ট নীতি
বুকিংনিশ্চিতকরণ: বুকিং চূড়ান্ত করতে নির্ধারিত (মোট বিলের ৩০ শতাংশ) অগ্রিম অর্থ (Advance Payment) প্রদান করা বাধ্যতামূলক। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর ইমেইল বা মেসেজের মাধ্যমে বুকিং কনফার্মেশন পাঠানো হবে।
- পেমেন্ট পদ্ধতি: ব্যাংক ট্রান্সফার, মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ/রকেট) বা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অর্থ প্রদান করা যাবে।
- চেক ইনের সময় পুরো পেমেন্ট দিতে হবে।
চেক-ইনওচেক-আউট:
- চেক-ইন সময়: দুপুর ১২:০০ টা।
- চেক-আউট সময়: সকাল ১১:০০ টা।
- নির্ধারিত সময়ের বাইরে আর্লি চেক-ইন বা লেট চেক-আউট প্রাপ্যতা (availability) এবং অতিরিক্ত ফি সাপেক্ষে বিবেচনা করা হবে।
জাতীয় পরিচয়পত্র: চেক-ইনের সময় অতিথি বা দলের অন্তত একজনের বৈধ জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মূল কপি বা ফটোকপি জমা দেওয়া বাধ্যতামূলক।
২. বাতিল ও রিফান্ড নীতি (Cancellation & Refund Policy)
বাতিলনীতি:
- চেক-ইনের ৭ দিন পূর্বে বুকিং বাতিল করলে প্রদান করা অগ্রিম অর্থের ৮০% ফেরত দেওয়া হবে (২০% প্রসেসিং ফি কর্তন সাপেক্ষে)।
- চেক-ইনের ৩ থেকে ৬ দিন পূর্বে বাতিল করলে ৫০% ফেরত দেওয়া হবে।
- চেক-ইনের ৭২ ঘণ্টার (৩ দিন) কম সময়ে বুকিং বাতিল করলে কোনো অগ্রিম অর্থ ফেরতযোগ্য নয়।
তারিখ পরিবর্তন: চেক-ইনের অন্তত ৫ দিন পূর্বে অনুরোধ জানালে খালি থাকা সাপেক্ষে বিনামূল্যে বুকিংয়ের তারিখ পরিবর্তন করা যেতে পারে।
প্রাকৃতিক দুর্যোগ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি: প্রতিকূল আবহাওয়া, বন্যা বা সরকারি কোনো নির্দেশনার কারণে রিসোর্ট সার্ভিস স্থগিত করতে বাধ্য হলে গ্রাহকের সুবিধাজনক পরবর্তী তারিখে বুকিং রিসেডিউল করে দেওয়া হবে।
৩. রিসোর্ট ব্যবহারের নিয়মাবলী ও আচরণবিধি
- পরিবেশ সুরক্ষা: ওয়াইল্ড লেক একটি পরিবেশবান্ধব ইকো রিসোর্ট। লেকের পানি বা রিসোর্ট চত্বরে পলিথিন, প্লাস্টিকের বোতল বা কোনো ধরনের বর্জ্য ফেলা কঠোরভাবে নিষিদ্ধ।
- শব্দ ও গান-বাজনা: প্রাকৃতিক পরিবেশ ও অন্যান্য অতিথিদের শান্তির সুবিধার্থে রাত ১০:০০ টার পর উচ্চশব্দে স্পিকার বাজানো বা হৈচৈ করা নিষেধ।
- ক্যাম্পিং ও লেক সাইড ব্যবহার: লেকের পানিতে গোসল বা কায়াকিং করার সময় রিসোর্ট কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশিকা (যেমন: লাইফ জ্যাকেট পরিধান) মেনে চলতে হবে। নিজস্ব ঝুঁকিতে পানিতে নামতে হবে।
- মাদক ও অনৈতিক কার্যকলাপ: রিসোর্ট প্রাঙ্গণে যেকোনো ধরনের অবৈধ বা অনৈতিক কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ।
- ধূমপান: কটেজ বা তাঁবুর ভেতরে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। নির্ধারিত ওপেন স্পেস বা স্মোকিং জোনে ধূমপান করা যাবে।
৪. দায়িত্ব ও ক্ষতিপূরণ (Liability & Damage)
- সম্পদের ক্ষতি: রিসোর্টের যেকোনো সম্পত্তি (কটেজের আসবাবপত্র, তাঁবু, কায়াক ইত্যাদি) অতিথির অসাবধানতা বা ভুলের কারণে ক্ষতিগ্রস্ত হলে তার উপযুক্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন।
- ব্যক্তিগত জিনিসপত্র: অতিথিদের ব্যক্তিগত মূল্যবান জিনিসপত্র (টাকা-পয়সা, গহনা, ইলেকট্রনিক্স ইত্যাদি) নিজ দায়িত্বে রাখতে হবে। কোনো জিনিস হারিয়ে গেলে বা নষ্ট হলে রিসোর্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
৫. শর্তাবলি পরিবর্তন
ওয়াইল্ড লেক ইকো রিসোর্ট কর্তৃপক্ষ যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই এই সেবার শর্তাবলি সংশোধন, পরিমার্জন বা পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।
৬. যোগাযোগ
যেকোনো জিজ্ঞাসা, বুকিং সংক্রান্ত তথ্য বা সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:
- ফোন: +৮৮০১৫৩৭৩৮৬৮৪০
- ইমেইল: wildlakeecoresort@gmail.com
- ঠিকানা: ওয়াইল্ড লেক ইকো রিসোর্ট, তিমুর সড়ক, রাঙামাটি, বাংলাদেশ
